নিজস্ব প্রতিনিধি: তামাদ্দুন। গত ২৭-২৮ ও ২৯ ফেব্রুয়ারি সমাজ থেকে অবহেলিত ও বিচ্ছিন্ন, তৃতীয় লিঙ্গ বলে পরিচিত হিজড়া ভাই-বোনদের মাঝে উলামায়ে কেরামের উদ্যোগে দ্বীন বিষয়ে বুনিয়াদী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী একজন প্রশিক্ষকের বক্তব্য অনুযায়ী তাদের মধ্যে যেটা পাওয়া গেল, অধিকাংশই পড়ালেখার সুযোগ পায়নি। কালেমা,নামাজ, কোরআন তিলাওয়াত জানে এমন সংখ্যা একেবারেই কম!
তারা দল বেঁধে থাকে এবং দলীয় প্রধানকে খুব মানে। প্রশিক্ষণ শেষে তাদের অনূভুতি হলো, আমাদের মাঝে এতো ওলামায়ে কেরাম স্বেচ্ছায় এসেছেন। আমরা ইনশাআল্লাহ, আপনাদের নিয়ামত হিসেবে মূল্যায়ন করবো এবং আমাদের সমস্ত জায়গায় আপনাদের নিয়ে যাবো।
সংশ্লিষ্ট আলেমদের সাথে যোগাযোগ করে জানা যায়, হিজড়ারা যেভাবে দিনদিন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, এমতাবস্থায় তাদের নিয়ন্ত্রণে আনতে দ্বীনি মেহনতের বিকল্প নেই। তাই এই ব্যতিক্রমী ও প্রয়োজনীয় উদ্যোগ।


0 মন্তব্যসমূহ