তামাদ্দুন ২৪ ডটকম:টাকা ছাড়া বুস্ট দেয়া যায়না, ডলারের রেটের উঠানামার কারনে বুস্টের খরচের পরিমানও উঠানামা করে। যারা বুস্টার তারা সাধারণত নিজেদের লাভসহ ৯০/৯৫ টাকা পার ডলার বুস্ট করান। পাঁচ ডলারের নীচে বুস্টারদের কাছ থেকে বোস্ট করানো যায়না। সুতরাং বোঝাই যাচ্ছে বুস্ট পদ্ধতি একটি ব্যয়বহুল বিষয়,যা মাঝে মাঝে সম্ভব হলেও সবসময় সবার পক্ষে সম্ভব হয়ে উঠেনা। তাই বিকল্প পন্থা খোঁজে বের করা অনলাইন ব্যবসায়ীদের জন্য জরুরী বলে মনে করি।
বিকল্প পন্থা:
---------------
বুস্টনির্ভর এই পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি তবে এভাবে ভাবা যায়,
১। উদ্যোক্তা ধাঁচের সকল গ্রুপগুলোতে যুক্ত হয়ে সক্রিয় থাকা। নিয়মিত সেলপোস্ট ও প্রোডাক্ট রিভিউ দেয়া। এতে করে সবার কাছে আপনি পরিচিত হয়ে উঠবেন এবং বিশ্বাস অর্জন করতে পারবেন। আর প্রতিটি ক্রেতা মাত্রই একজন বিশ্বস্ত বিক্রেতার সন্ধান করেন। সুতরাং আস্থা অর্জন করতে পারলে আপনার সফলতার পথ খোলে যাবে ইনশাআল্লাহ।
২। টিমওয়ার্ক কাজ করা। টিম মেম্বার যতো বেশি হবে গ্রাহক ততো বেশি পাওয়া যাবে, শর্ত হলো নিজস্ব ফেসবুক আইডিতে সবাই নিজ নিজ ওয়েতে মার্কেটিং করতে হবে। নিজেকে আড়াল রাখা যাবেনা। ডিসপ্লেতে আসতে হবে স্বতস্ফুর্তভাবে।
৩। শতকরা পার্সেন্টিস প্রদানের শর্তে কিছু রিসেলার নিয়োগ করা। এতে করে বাহ্যত লাভের পরিমাণ কিছু কম মনে হলেও মুলত অধিক সেলের কারনে আরো বেশি লাভবান হবেন আপনি। আর একাধিক হাতে কাজ হওয়ার কারনে আপনার প্রোডাক্টের প্রচার-প্রসারও বেশি হবে। যা রিসেলার না থাকলেও পরবর্তীতে আপনাকে ফায়দা দিবে।
সবসময় গতানুগতিক ধারার বাহিরে গিয়ে ব্যতিক্রমী পন্থায় কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি, তাই ভিন্নচিন্তা ও ভিন্নথিম নিয়মিত মাথায় কাজ করে। সেগুলো শেয়ার করতে মাঝে মাঝে আসি মিডিয়ায়।কেউ উপকৃত হলে দুআয় শামিল রাখবেন। নতুন নতুন প্রতিটি উদ্যোগ সফলতার মুখ দেখুক!
মাঈনুদ্দীন ওয়াদুদ
এডমিন: #রফরফ

0 মন্তব্যসমূহ