শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

সংগীত কিংবদন্তি আইনুদ্দীন আল আজাদ রহ. এর স্মৃতিচারণ করলেন শিল্পী বদরুজ্জামান: তামাদ্দুন


২০১০ এর শুরুর কথা

তখন ইসলামিক টিভিতে কলরব আয়োজিত ইন্টারন্যাশনাল কনসার্ট এর কিছু ভিডিও প্রচার হতো।
একদিন আজাদ ভাই বললেন আমাদের আরোকিছু সংগীত দেয়া যেতে পারে প্রচারের জন্য। সে কথা অনুযায়ী কলরবের বাছাইকৃত কিছু সংগীত নিয়ে গেলাম ইসলামিক টিভির বাংলামটরের অফিসে, একভাই রিসিভ করলেন। তাকে বললাম ভাইয়া আমাদের কিছু সংগীত এখানে প্রচার হচ্ছে, আমি আরো ভালো কিছু নিয়ে এসেছি আপনারা চাইলে তাও প্রচার করতে পারেন। তিনি সবগুলো একটু একটু করে শুনে জানালেন টিভিতে প্রচার করার মত মানসম্পন্ন সংগীত পাননি, সাথে তিনি আমাকে একগাদা উপদেশ শুনিয়ে দিয়েছিলেন।

তো এসে আজাদ ভাইকে সবকিছু জানালাম। তিনি সব শুনে বললেন, মন খারাপ করার কিছু নাই। আরো বেশি করে কাজ করতে হবে একদিন তারাই আমাদের ইনভাইট করে প্রোগ্রাম বানিয়ে প্রচার করবে। আলহামদুলিল্লাহ্‌ ঠিক দুবছর পরেই রেজাল্ট পেয়ে ছিলাম। কিন্তু ততক্ষণে ভাই আমার পরকালের বাসিন্দা। যাক, এর পরে আর এ যাত্রা থামেনি।

আল্লাহর রহমতে এখন আমাদের দেশের প্রায় সবগুলো মিডিয়াতেই কলরবের সরব বিচরণ, স্বেচ্ছায় নয় চ্যানেল কর্তৃপক্ষই আমাদের ডাকেন। এমনকি যে ভাই সেদিন একগাদা উপদেশ শুনিয়েছিলেন তিনিও এখন কলরবের প্রেমে ব্যাকুল। দেখা বা কথা হলেই তার ব্যাকুলতার জানান দেন। সবকিছুই মহান আল্লাহ্‌ পাকের ইচ্ছা। আমরা তৃপ্তির ঢেকুর তুলছিনা, মাত্র যে শুরু করলাম পথচলা, মানযিলে মাকসুদে পৌছার আগ পর্যন্ত চলতেই থাকবো ইনশাআল্লাহু তায়ালা। দোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ