শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

ইয়াস-এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রায় নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ



ইবনে সাবিল-তামাদ্দুন: আজ (১৫) জুন মঙ্গলবার বেলা ১১টায় খুলনার কয়রার বাগালী ইউনিয়নের হোগলারহাটে ঘুর্ণিঝড় ইয়াস-এ ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন।
নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সভাপতি মুফতি জাকির হোসাইনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও উপদেষ্টামন্ডলীর সদস্য মুফতি ইউনুস আহমাদ।

এ সময় উপস্থিত ছিলেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তাজাম্মল হোসেন (মিঠু),সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম (মিন্টু), দফতর সম্পাদক মুফতি ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তৈল,পিঁয়াজ,আলু, লবন ও পানি।
উল্লেখ্য, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজ করে থাকে।

You sent Today at 3:05 PM

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ