শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

আবু ত্বহা আদনান এর গুম বিষয়ে ভিপি নুর ও তুহিন মালিকের বক্তব্য


ভিপি নুর

গত বৃহস্পতিবার থেকে তরুণ ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকা ফেরার পথে দুইসফরসঙ্গী ও ড্রাইভারসহ ৪ জন নিখোঁজ।

যদি এই গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত না থাকে তাহলে তাদের কাজ হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ৪ জনকে খুঁজে বের করা।
ভারতের উগ্র হিন্দুত্ববাদী ও বর্বর দখলদার ইজরায়েলের দোসর এই মাফিয়া সরকারের কাছে এখন দেশের কেউই নিরাপদ নয়। অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে মাফিয়া সরকার দেশে এখন ভিন্ন মতের মানুষের উপর অমানবিক দমন-পীড়ন ও গুম-খুন চালাচ্ছে।
হঠাও মাফিয়া বাঁচাও দেশ ❤️
জেগে ওঠো বাংলাদেশ।


তুহিন মালিক 

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বললেন, “আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে।” সেদিন দিবাগত রাতেই তিনজন সহকর্মী এবং গাড়িসহ নিখোঁজ হয়ে গেলেন তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

তিন দিন পার হয়ে গেলো। অথচ কোন থানা সাধারণ ডায়েরি পর্যন্ত নিচ্ছে না। নিখোঁজের পরিবার বলছে, "থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোন থানাই দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে।"

দেশের একজন নাগরিক এভাবে গুম হয়ে গেলো। অথচ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী নূন্যতম জিডি পর্যন্ত নিতে অপারগ। এটাই কি তাহলে প্রধানমন্ত্রীর দাবীকৃত “ইনসাফের ইসলাম।”



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ