শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

অনুদানের সিনেমায় এমপি শাজাহান, রাজাকার নূর


আমিন মুনশি : এবার বাংলা সিনেমায় নাম লেখালেন আওয়ামী লীগ নেতা শাজাহান খান এমপি। তার সাথে কাজ করবেন দেশের নন্দিত অভিনেতা, আবৃত্তিশিল্পী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা খ ম খুরশীদ।

তিনি বলেন, আমাদের দেশের একজন জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আমার সিনেমায় তাকে পেয়ে আনন্দিত। ওনি এ সিনেমায় রাজাকার চরিত্রে কাজ করবেন। আশা করছি তার ভক্ত অনুরাগীরা চরিত্রটি উপভোগ করবেন।

সরকারি অনুদানের এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে দেখা যাবে নায়ক নিরব ও সুনেরাহ বিনতে কামালকে। সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এ সিনেমাটি ভালো হবে। সেই সঙ্গে এ সিনেমাতে আসাদুজ্জামান নূর ভাই ও সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শক।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদানে। এ সিনেমার কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি। তাকেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ