শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

পাকিস্তান বেফাকের সভাপতি আর নেই


হাসান আল মাহমুদ।। 

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও জামিয়াতুল উলুমিল আলইসলামিয়া বিন্নুরী টাউনের মুহতামিম মাওলানা ডা. আবদুল রাজ্জাক ইস্কান্দার আজ দুপুরে ইন্তিকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি একজন খ্যাতিমান আলেম, গবেষক,  লেখক ও আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত পাকিস্তানের আমিরও ছিলেন।

গত ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে এ বৈঠকটিতে মাওলানা ডা. আবদুল রাজ্জাক ইস্কান্দারকে পাকিস্তান বেফাকের সভাপতি নির্বাচিত করা হয়েছিলো। 

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ